জিলাইভ [ GLive ] | truth alone triumphs

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২,৫৬৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২,৫৬৪।গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। এরমধ্যে ৭ জন ঢাকা সিটির এবং ৯ জন ঢাকা সিটির বাইরের।ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৫৬৪ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৭২০ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৪৪ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২,৫৬৪

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৬ হাজার ৩৩৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২,৫৬৪

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২ লাখ ১৪ হাজার ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৫ হাজার ৮৬০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২৮ হাজার ৩৮৭ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ৪৬ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৬৬৯ জন ও ঢাকার বাইরে ৩৭৭ জন।  

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮২ হাজার ২৪৬ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৪৬২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৭০৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫ জনের মৃত্যু

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News