ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

আন্তর্জাতিক

হুমকি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : পেজেশকিয়ান

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১২ই মার্চ ২০২৫, ৪:২১ পিএম

হুমকি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে, হুমকির মুখে তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনার যা ইচ্ছা তাই করুন।’

 

হুমকি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : পেজেশকিয়ান

 

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ইরনা’ এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে, যা বুধবার সিনহুয়া সংবাদ সংস্থাও নিশ্চিত করেছে।

ইরনা পেজেশকিয়ানের বক্তব্য উদ্ধৃত করে জানায়, ‘আমরা এমন পরিস্থিতি মেনে নেব না যেখানে যুক্তরাষ্ট্র কেবল আদেশ দেবে এবং হুমকি দেবে। আমি এমনকি আলোচনাতেও বসব না। আপনি যা খুশি করতে পারেন।’

এর আগে ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি চিঠি পাঠান। তবে তেহরান জানায়, তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন কোনো প্রস্তাব পায়নি।

এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য কোনো সমাধানে পৌঁছানো নয়, বরং তারা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসন একদিকে ইরানের সঙ্গে চুক্তির আগ্রহ প্রকাশ করলেও, একই সঙ্গে তার প্রথম মেয়াদে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল আবারও সক্রিয় করেছে। এর মাধ্যমে ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চলছে।

ট্রাম্প সম্প্রতি ‘ফক্স বিজনেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইরানকে দুটি উপায়ে মোকাবিলা করা সম্ভব— সামরিকভাবে, অথবা এমন একটি চুক্তির মাধ্যমে যাতে তারা পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।’

তবে, ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সতর্ক করেছে যে, তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৬০ শতাংশ বিশুদ্ধতায় উন্নীত করছে, যা প্রায় ৯০ শতাংশ অস্ত্র-গ্রেড স্তরের কাছাকাছি।

মন্তব্য