,

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১১৮, ঘটনাস্থলে বাইডেন

হাওয়াইয়ে ‘ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১১৮, ঘটনাস্থলে বাইডেন। দাবানলে কার্যত তছনছ হয়ে গেছে হাওয়াইয়ের মাউয়ি দ্বীপ। দুই সপ্তাহ আগে এই ভয়াবহ দাবানলে শতাধিক প্রাণ গেছে । এখন পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ১১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৮৫০ জনেরও বেশি। এই পরিস্থিতিতে সোমবার হাওয়াইয়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ঘটনাস্থল ঘুরে বাইডেন জানিয়েছেন, হাওয়াইকে নতুন করে গড়ে তোলা হবে। তিনি ব্যক্তিগতভাবে হাওয়াইয়ের মানুষের পাশে দাঁড়াতে চান। তার কথায়, ‘যতদিন সময় লাগার লাগুক, আমি হাওয়াইয়ের মানুষের পাশে থাকবো।’

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১১৮, ঘটনাস্থলে বাইডেন

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১১৮, ঘটনাস্থলে বাইডেন

একটি ১৫০ বছরের পুরনো বটগাছের পাশে গিয়ে দাঁড়ান বাইডেন। এত ভয়াবহ আগুনের পরেও গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাইডেন বলেন, ‘এত ঝড়ঝাপ্টার পরেও গাছটি সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পুড়ে গেছে কিন্তু দাঁড়িয়ে আছে। এই গাছটি আসলে এক প্রতীক। জীবনের প্রতীক।’

স্থানীয় প্রশাসন বাইডেনকে জানিয়েছে, রাস্তায় নেমে কাজ করছেন অন্তত এক হাজার কর্মী। সাড়ে চারশ’ উদ্ধারকর্মী এখনো নিখোঁজদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন।

 

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১১৮, ঘটনাস্থলে বাইডেন

 

৮৫ শতাংশ এলাকা পর্যন্ত উদ্ধারকর্মীরা যেতে পেরেছেন। তবে ১৫ শতাংশ এলাকায় পৌঁছাতে আরো কয়েক সপ্তাহ লেগে যাবে বলে জানানো হয়েছে। বস্তুত, পোড়া জঙ্গলের ভিতর থেকে যে দেহগুলি মিলছে, তা চেনা প্রায় অসম্ভব। এবিষয়ে বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।