,

হজ করতে গিয়ে বাংলাদেশী যুবককে নিয়ে পালালেন এক বিদেশী নারী

হজ করতে গিয়ে বাংলাদেশী যুবককে নিয়ে পালালেন এক বিদেশী নারী , সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এক বাংলদেশি যুবকের সঙ্গে পালিয়েছেন মুরনি নামের এক ইন্দোনেশিয়ান নারী। ওই নারী ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার ওনোসোবো গ্রামের বাসিন্দা। তবে, বাংলাদেশি যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার সংবাদমধ্যম জানায়, মুরনি নামের ওই নারী স্থানীয় একটি ওমরাহ হজ এজেন্সি থেকে ১১ দিনের ট্যুরে নাম নিবন্ধন করেন এবং গত ১ ফেব্রুয়ারি ওই ওমরাহ হজ এজেন্সির সফরসঙ্গী দলের সঙ্গে রওনা হন। পবিত্র স্থানে পৌঁছানোর পর তিন দিনের মাথায় হঠাৎ করে নিখোঁজ হয়ে যান মুরনি।

 

হজ করতে গিয়ে বাংলাদেশী যুবককে নিয়ে পালালেন এক বিদেশী নারী

হজ করতে গিয়ে বাংলাদেশী যুবককে নিয়ে পালালেন এক নারী

পরে, সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখা গেছে, ওই নারী তার সফরসঙ্গীদের থেকে আলাদা হয়ে বাংলাদেশি এক যুবকের সঙ্গে বের হয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ওমরাহ হজ এজেন্সি কর্তৃপক্ষ।এমন পরিস্থিতির কারণে ওমরাহ হজ এজেন্সিকে এরইমধ্যে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। একই সঙ্গে ওই কোম্পানিকে ২৫০ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া জরিমানা করেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মুরনির সঙ্গে ওই বাংলাদেশি যুবকের আগে থেকে কোন ধরনের প্রেমের সম্পর্ক রয়েছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

 

হজ করতে গিয়ে বাংলাদেশী যুবককে নিয়ে পালালেন এক বিদেশী নারী

 

এদিকে, মুরনির পরিবার ও সৌদি সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতার মাধ্যমে দীর্ঘ ১ মাস পর মুরনিকে খুঁজে বের করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মুরনি গত বুধবার (১ মার্চ) ইন্দোনেশিয়ায় তার বাড়িতে ফিরে আসেন বলে জানায় পরিবার।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।