জিলাইভ [ GLive ] | truth alone triumphs

স্মার্ট কর্মসংস্থান মেলা সম্ভাবনার নবদিগন্ত উন্মোচন করবে : স্পিকার

স্মার্ট কর্মসংস্থান মেলা সম্ভাবনার নবদিগন্ত উন্মোচন করবে : স্পিকার, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে একটি বিপ্লব ঘটেছে। বর্তমানে এই খাত থেকে দেশের আয় দেড় বিলিয়ন এবং ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়নে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার, যিনি এই মাটির সন্তান সজীব ওয়াজেদ জয়।
আজ রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ এর প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, এ ধরনের স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন সম্ভাবনার নবদিগন্ত উন্মোচন করবে। মেলায় তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্মার্ট কর্মসংস্থান মেলা সম্ভাবনার নবদিগন্ত উন্মোচন করবে : স্পিকার

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম শুরু করেন। আইসিটি সেক্টর উন্নয়নের মাধ্যমে নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের যাত্রায় বড় ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সজীব ওয়াজেদ জয় নিরলস কাজ করে যাচ্ছেন এবং ২০৪১ সালের মধ্যে তিনি দেশকে উন্নত ও স্মার্ট এবং জনগণকে তথ্য প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন।

 

স্মার্ট কর্মসংস্থান মেলা সম্ভাবনার নবদিগন্ত উন্মোচন করবে : স্পিকার

জুনাইদ আহমদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়। ১২ কোটি মানুষ এখন ডিজিটাল মাধ্যমে লেনদেন করতে পারছেন এবং বাংলাদেশকে ক্যাশলেস ট্রানজেকশনের দেশে রূপান্তর করতে চান তিনি। আর স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্ভাবন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফ্রিল্যান্সিং ও ই-কমার্সের প্রসার ঘটিয়ে দেশ থেকে বেকারত্বের অবসান ঘটাতে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার।

অনুষ্ঠানে সরকারের অর্জনসমূহ এবং ভবিষ্যত পরিকল্পনার উপর ‘ডিজিটাল বাংলাদেশ আমার, স্মার্ট বাংলাদেশ’ ভিডিও প্রদর্শন করা হয়। ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা অর্জন করায় ১০ জনকে ল্যাপটপ উপহার দেয়া হয় এবং ২০ জন স্মার্ট নারীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে  ফ্রিলান্সিংয়ে সফলতার গল্প শোনান ফ্রিল্যান্সার উদ্যোক্তা নুর তাজকিয়া, মেহেদী হাসান, মোছাঃ সুলতানা বেগম ও মোঃ আরিফুজ্জামান মুন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জেলাপ্রশাসক চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এবং কাজী তারানা ও হারুনুর রশিদের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের পরিচালক ও উপসচিব হুমায়ুন কবির অনুষ্ঠানে বক্তৃতা করেন।

 

শস্য রপ্তানী চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত রাশিয়া

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর