রাজধানীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করেন স্ত্রী নিজেই

রাজধানীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করেন স্ত্রী নিজেই। রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান রোডের লিটনের বাড়ি নামের একটি ভবন থেকে বৃহস্পতিবার ( ২২ জুন ) ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন বানু বেগম নামের একজন কলার। তিনি জানান, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন, এখন তিনি আত্মসমর্পন করতে চান। এ অবস্থায় কলার দ্রুত পুলিশ টীম পাঠানোর জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ কলটেকার কনষ্টেবল তানভীর কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

 

রাজধানীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করেন স্ত্রী নিজেই

 রাজধানীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করেন স্ত্রী নিজেই

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হত্যার দায়ে অভিযুক্ত কলার বানু বেগমকে গ্রেপ্তার করে। এবং বানু বেগমের স্বামী শামীম মিয়ার (৪০) মৃতদেহ সুরতহাল করে পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করে।প্রাথমিকভাবে জানা যায়, বানু বেগম নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন, অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে জানান তিনি।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মোঃ কামরুল ইসলাম ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন। এ সংক্রান্ত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

রাজধানীতে স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ নম্বরে ফোন করেন স্ত্রী নিজেই

 

Leave a Comment