,

স্বর্ণের দাম কমেছে ভরিতে এক হাজার টাকার বেশি

কমেছে স্বর্ণের দাম। ভরিতে এবার ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের’ দাম কমে নেমে এসেছে ৯১ হাজার ৯৬ টাকায়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের’ দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

 

স্বর্ণের দাম কমেছে ভরিতে এক হাজার টাকার বেশি

স্বর্ণের দাম কমেছে ভরিতে এক হাজার টাকার বেশি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের ‘দাম কমে হয়েছে ৭ হাজার ৮১০ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৭ হাজার ৪৬০ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের ‘দাম হয়েছে ৬ হাজার ৩৯৫ টাকা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নতুন দর অনুসারে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের ‘দাম হয়েছে ৫ হাজার ৩৩০ টাকা।
ক্যাটাগরি অনুসারে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১২০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯০ টাকা।

 

স্বর্ণের দাম কমেছে ভরিতে এক হাজার টাকার বেশি

 

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।