,

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৭ হাজার ৬শ ৯৮ টাকা

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৭ হাজার ৬শ ৯৮ টাকা , দেশের বাজারে আবারো বাড়ল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণ (২২ ক্যারেট) দাম ভরিতে ৭ হাজার ৬শ ৯৮ বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এখন থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯৮ হাজার ৭৯৪ টাকা। রোববার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৭ হাজার ৬শ ৯৮ টাকা

 

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৭ হাজার ৬শ ৯৮ টাকা

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) মূল্যবৃদ্ধি পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৩০৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৩০১ টাকা।

 

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৭ হাজার ৬শ ৯৮ টাকা

 

এদিকে রুপার দাম পরিবর্তন হয়নি, আগের দামই রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম এক হাজার ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হয়েছে এক হাজার ৫০ টাকা।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।