,

স্কুলের ফি বকেয়া রাখায় অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

স্কুলের ফি বকেয়া রাখায় অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা। জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয়ের পাওনা ও পরীক্ষার ফিস কম দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে এক স্কুল শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছে। সোমবার (৫ জুন) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত লাবনী আক্তার (১৩) ওই গ্রামের মুদি দোকানদার লাল মিয়ার মেয়ে। লাবনী রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

স্কুলের ফি বকেয়া রাখায় অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

স্কুলের ফি বকেয়া রাখায় অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

নিহতের বাবা লাল মিয়া জানান, আগামী ৭ জুন থেকে লাবনীর অর্ধবার্ষিক পরীক্ষা ছিলো। লাবনী বাড়িতে জানায় স্কুলের পরীক্ষার ফিস ও মাসিক বেতনসহ দুই হাজার ২০০ টাকা বকেয়া আছে। সোমবার সকালে লাবনীর মা স্কুলে যাওয়ার আগে লাবনীকে ১ হাজার ১০০ টাকা দিয়ে বাকি টাকা পরে দিতে চান। এতে রাগ করে স্কুলে না গিয়ে ঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এ ব্যাপারে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাছেদ বলেন, লাবনীর সেশন ফি ৫০০ ও দুই মাসের বেতন ৪০০ টাকা বকেয়া আছে এবং ৫০০ টাকা পরীক্ষার ফি ধরা হয়েছে। পরীক্ষার আগে সকল বকেয়া পরিশোধের জন্য  বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বলা হয়েছে। লাবনী নিয়মিত স্কুলে আসলেও সোমবার দুপুরের দিকে জানতে পারি যে লাবনী আত্মহত্যা করেছেন।

 

স্কুলের ফি বকেয়া রাখায় অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।