,

ডিএমপির কাছে জামায়াতের আবেদন

ডিএমপির কাছে জামায়াতের আবেদন। আগামী ১০ জুন এই কর্মসূচী পালনের জন্য সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।সোমবার বিকেল ৫-৪০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদন পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে প্রেরণ করা হয়।

 

ডিএমপির কাছে জামায়াতের আবেদন

ডিএমপির কাছে জামায়াতের আবেদন

আবেদনে বলা হয়, দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মিছিলটি আগামী ১০ জুন দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে। সমাবেশ ও মিছিল কর্মসূচি সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, একই দাবিতে সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে গত ২৮ মে অনলাইনে পুলিশ কমিশনার বরাবর ই-মেইল এবং ২৯ মে ডিএমপি কার্যালয়ে প্রতিনিধি দল স্ব-শরীরে উপস্থিত হয়ে আবেদন করেছিল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।