,

সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা

সোনার দাম বেড়েছে দেশের বাজারে , প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়েছে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

এই দাম এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।
দাম বাড়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে এবং সে কারণে তারাও নতুন মূল্য নির্ধারণ করছে।

সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা

দাম বাড়ায় আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৯ হাজার ১৪৪ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৭ হাজার ৫৯৩ টাকা।

 

সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।দেশের বাজারে  শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হচ্ছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

অর্থাৎ , রবিবার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ছে।

 

সোনার দাম বেড়েছে ভরিতে ১ হাজার ৫১৬ টাকা

 

এর আগে গত ২৩ মার্চ সোনার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়েছিল। তাতে সোনার দামের ভরি গিয়ে দাঁড়ায় ৯৮ হাজার ৭৯৪ টাকায়। সেই দরই ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ। অবশ্য তার পরে দাম কিছুটা কমানো হয়েছিল।  আবার দাম বাড়ার ঘোষণা এল।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।