সৈয়দ আবু হোসেন বাবলা (জন্ম: ১২ অক্টোবর ১৯৫৬) হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টি (এরশাদ)-এর প্রেসিডিয়াম সদস্য। তিনি ঢাকা-৪ আসন থেকে একাধিক মেয়াদে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রারম্ভিক ও পারিবারিক জীবন
সৈয়দ আবু হোসেন বাবলা ১৯৫৬ সালের ১২ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ একরাম হোসেন এবং মাতা ফাতেমা খাতুন।
শিক্ষাজীবন ও ছাত্র রাজনীতি
তিনি ছাত্রজীবনের প্রথমার্ধে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবন
বাংলাদেশ আওয়ামী লীগ
ছাত্রজীবন শেষে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। একপর্যায়ে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
জাতীয় পার্টি (এরশাদ)
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি দলের কেন্দ্রীয় নীতি-নির্ধারণী কমিটি অর্থাৎ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব লাভ করেন।
সংসদীয় ও নির্বাচনী ইতিহাস
সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেন:
- ৩য় জাতীয় সংসদ (১৯৮৬): ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত ৩য় জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ১ম বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
- ৪র্থ জাতীয় সংসদ (১৯৮৮): ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত ৪থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ২য় বার সংসদ সদস্য নির্বাচিত হন।
- ৯ম জাতীয় সংসদ (২০০৮): ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে নির্বাচনে পরাজিত হন।
- ১০ম জাতীয় সংসদ (২০১৪): ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশীদার হিসেবে জাতীয় পার্টির প্রার্থী হয়ে ঢাকা-৪ আসন থেকে ১৭,৭৭২ ভোট পেয়ে ৩য় বার সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচনী ইতিহাস
| বছর | নির্বাচন | সংসদীয় আসন | রাজনৈতিক দল / জোট | ভোট / ফলাফল |
| ১৯৮৬ | ৩য় জাতীয় সংসদ নির্বাচন | ঢাকা-৪ | জাতীয় পার্টি | বিজয়ী |
| ১৯৮৮ | ৪থ জাতীয় সংসদ নির্বাচন | ঢাকা-৪ | জাতীয় পার্টি | বিজয়ী |
| ২০০৮ | ৯আই জাতীয় সংসদ নির্বাচন | ঢাকা-৫ | জাতীয় পার্টি | পরাজিত |
| ২০১৪ | ১০ম জাতীয় সংসদ নির্বাচন | ঢাকা-৪ | জাতীয় পার্টি (মহাজোট) | ১৭,৭৭২ ভোট (বিজয়ী) |
পদবি ও দায়িত্বের কালানুক্রমিক তালিকা
| সময়কাল | পদবি / ভূমিকা | প্রতিষ্ঠান / সংগঠন |
| – | সাধারণ সম্পাদক (জিএস) | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ |
| – | ব্যক্তিগত সহকারী | শেখ হাসিনা (আওয়ামী লীগ সভানেত্রী) |
| ১৯৮৬ – ১৯৮৮ | সদস্য, জাতীয় সংসদ (MP) | ৩য় জাতীয় সংসদ (ঢাকা-৪) |
| ১৯৮৮ – ১৯৯০ | সদস্য, জাতীয় সংসদ (MP) | ৪থ জাতীয় সংসদ (ঢাকা-৪) |
| ২০১৪ – ২০১৮ | সদস্য, জাতীয় সংসদ (MP) | ১০ম জাতীয় সংসদ (ঢাকা-৪) |
| – | প্রেসিডিয়াম সদস্য | জাতীয় পার্টি (এরশাদ) |









