সৈয়দা রুবিনা আক্তার । বাংলাদেশি রাজনীতিবিদ

সৈয়দা রুবিনা আক্তার মীরা বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।

সৈয়দা রুবিনা আক্তার । বাংলাদেশি রাজনীতিবিদ

 

জন্ম ও প্রাথমিক জীবন

অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা ৬ মার্চ ১৯৭৫ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেন। ৮০ দশকের ছাত্রনেতা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এর নির্বাচিত সাবেক জিএস ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোশাররফ হোসেন সরদারের সহধর্মিনী তিনি।

রাজনৈতিক ও কর্মজীবন

রুবিনা মিরা সাবেক ঢাবি ছাত্রলীগ নেত্রী, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাবেক সহসভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক দপ্তর সহসম্পাদক ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৮ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে তাকে শপথবাক্য পাঠ করান।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

Leave a Comment