জিলাইভ [ GLive ] | truth alone triumphs

সাউদিয়ায় ভ্রমণ করলে ট্রানজিটে ৪ দিনের  ওমরাহ ভিসা পাবেন বাংলাদেশিরা

সাউদিয়ায় ভ্রমণ করলে ট্রানজিটে ৪ দিনের  ওমরাহ ভিসা পাবেন বাংলাদেশিরা।সচিবালয়ে বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে ‘বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই তথ্য জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যারা অন্য জায়গায় বেড়াতে যাবেন কিন্তু সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে ওখানে থাকার ব্যবস্থা করতে উনারা রাজী হয়েছেন। তবে ট্রানজিটে গিয়ে ওমরাহ করার বিষয়ে আগে থেকে অনুমতি নিতে হবে। 

সাউদিয়ায় ভ্রমণ করলে ট্রানজিটে ৪ দিনের  ওমরাহ ভিসা পাবেন বাংলাদেশিরা

সাউদিয়ায় ভ্রমণ করলে ট্রানজিটে ৪ দিনের  ওমরাহ ভিসা পাবেন বাংলাদেশিরা

ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, সৌদি এয়ারপোর্টে বিনামূল্যে চার দিনের অনঅ্যারাইভাল ট্রানজিট ভিসা দেওয়া হবে। এজন্য সাউদিয়া এয়ারলাইনন্সে সৌদি আরব যেতে হবে।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজে যাওয়া-আসা, হজের খরচ কমানোর বিষয়গুলো উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে সমাধান হবে। হজের কোটা বাড়ানোর বিষয়েও তারা বলেছেন। হজের খরচ কমানোর বিষয়েও বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন। 

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশিদের ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ওমরা ভিসায় গিয়ে অন্য শহরেও তারা ঘুরতে পারবেন।

 

সাউদিয়ায় ভ্রমণ করলে ট্রানজিটে ৪ দিনের  ওমরাহ ভিসা পাবেন বাংলাদেশিরা

 

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর