সরকারের জন্য অবমাননাকর পরিস্থিতি অপেক্ষা করছে: জামায়াত

সরকারের জন্য অবমাননাকর পরিস্থিতি অপেক্ষা করছে: জামায়াত । জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা এবং ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এক বিবৃতিতে বলেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনকে অবিলম্বে মুক্তি না দিলে ‘সরকারের জন্য অবমাননাকর’ পরিস্থিতি অপেক্ষা করছে।

মঙ্গলবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

সরকারের জন্য অবমাননাকর পরিস্থিতি অপেক্ষা করছে: জামায়াত

সরকারের জন্য অবমাননাকর পরিস্থিতি অপেক্ষা করছে: জামায়াত

নেতৃদ্বয় বলেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে ও জামায়াত আতঙ্কে মুহাম্মদ সেলিম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে রিমান্ডে নিয়েছে। তার সঙ্গে অরাজনীতিসুলভ আচরণ ও সীমা লঙ্ঘন করেছে।

তারা বলেন, ঢাকা মহানগরী আমিরের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং রিমান্ড বাতিল করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।

মুহাম্মদ সেলিম উদ্দিন একজন পরিচ্ছন্ন ও সজ্জন রাজনীতিক উল্লেখ করে বিবৃতিদাতা জামায়াত নেতারা বলেন, তিনি ঢাকা নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুখে-দুঃখে নগরবাসীর সঙ্গে সম্পৃক্ত থাকতে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমীর।

জামায়াত নেতৃদ্বয় আরো বলেন, সরকার রাজনৈতিক’ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তার সঙ্গে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ আচরণ করছে না। তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে তা তার রাজনৈতিক পরিচয়, পদ ও সামাজিক মর্যাদার সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয়।

তারা বলেন, সরকার বিরোধী দলসহ জাতীয় নেতাদের চরিত্র হনন ও জনগণের কাছে হেয় প্রতিপন্ন করে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। জনগণ তাদের সেই স্বপ্নবিলাস কখনোই সফল হতে দেবে না। যেকোনো মূল্যে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে।

Leave a Comment