,

রাজধানীর উত্তরা থেকে শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে এইচ টি সুজিওয়া নায়নালোকা (৫৪) নামে এক শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১৩/এ নম্বর রোডের ২ নম্বর বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রাজধানীর উত্তরা থেকে শ্রীলংকান নাগরিকের লাশ উদ্ধার

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইমন মোহাম্মদ ইশতিয়াক সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, উত্তরার ওই বাসায় বছরের আগস্ট মাস থেকে স্ত্রীকে নিয়ে থাকতেন ওই ব্যক্তি। কিছুদিন আগে তার স্ত্রী কানাডায় বেড়াতে যান। এরপর থেকে তিনি একাই ছিলেন ওই বাসায়।

এসআই আরও উল্লেখ করেন, সোমবার বেলা ১১টার দিকে মৃতের বন্ধু আশানকা সানজিওয়া হেরাথ তার রুমের দরজা নক করেন। তবে কোন সাড়াশব্দ না পেয়ে নিজের রুমে চলে যান। বেলা ১২টার দিকে আবার দরজা নক করেন। তখনও সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে রুমের ভিতরে গিয়ে দেখেন, মেঝেতে পড়ে আছেন ওই ব্যক্তি। পরে বাসার নিরাপত্তাকর্মীর মাধ্যমে থানায় খবর দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।