খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৫ পিএম

রাজবাড়ীর পাংশায় পুত্রবধূকে বিয়ের চার দিন পর হামিদুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর খালপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, দুবছর আগে পারিবারিকভাবে নয়নকে বিয়ে করানো হয়। দেড় বছরের মাথায় তার সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু এরপর শ্বশুরের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন পুত্রবধূ। বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হামিদুলের ছেলে নয়ন বলেন, ১০ ফেব্রুয়ারি স্ত্রী আমাকে ডিভোর্স দেয়। ২০ ফেব্রুয়ারি রাজবাড়ী আদালতে গিয়ে বাবাকে বিয়ে করে সে। এরপর গত ২৪ ফেব্রুয়ারি রাতে কিছু লোক এসে বাবার সঙ্গে কথা আছে বলে ডাকাডাকি করেন। এতে বাবা ভয় পান। ওই রাতেই বাবা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি বুঝতে পেরে আমার সাবেক স্ত্রী আত্মহত্যার চেষ্টা করলেও তিনি প্রাণে বেঁচে যায়।

নয়নের সাবেক স্ত্রী বলেন, আমাকে শ্বশুর জোর করে বিয়ে করেছিল। বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে জানিয়েছিলেন। শুক্রবার তিনি বাড়ি আসার পর লোকজন বিষয়টি নিয়ে অনেক কথা শোনায়। অপমান ও লোকলজ্জা এবং পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ শনিবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও দেখুনঃ
মন্তব্য