জিলাইভ বাংলা | সত্যের জয় অবধারিত

মিস ইউনিভার্সে মিথিলার সাফল্যে দেশজুড়ে উচ্ছ্বাস

থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বের মর্যাদাপূর্ণ ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এবারের প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগীর সঙ্গে লড়ছেন তিনি। ইতিমধ্যেই ‘পিপলস চয়েস’ ভোটে শীর্ষে উঠে আলোচনায় এসেছেন।

মিস ইউনিভার্স বাংলাদেশ-এর অফিসিয়াল ফেসবুক পেজের তথ্যে দেখা যায়, ১২ নভেম্বর রাত ৮টার পর মিথিলা ‘পিপলস চয়েস’ বিভাগে ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরও এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে চলে আসেন। ১৩ নভেম্বর সকাল ৯টার তথ্য অনুযায়ী, মিথিলাকে প্রথম স্থানে উঠতে আরও ৫০ হাজার ভোটের প্রয়োজন। ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

মিথিলা শুধু ‘পিপলস চয়েস’ নয়, ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ বিভাগে প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’ এবং ‘বেস্ট ইভিনিং গাউন’ বিভাগে দ্বিতীয়, আর ‘বেস্ট স্কিন’ বিভাগে তৃতীয় স্থানে রয়েছেন। বর্তমানে তিনি পাতায়ায় অবস্থান করছেন এবং পরবর্তী রাউন্ডের প্রস্তুতি নিচ্ছেন।

নিজের ফেসবুক পেজে মিথিলা দ্বিতীয় স্থানে থাকার বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মিস ইউনিভার্সের মঞ্চে এগিয়ে যেতে ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানাই।”

এছাড়া মিথিলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ভোটে তৃতীয় হওয়ার খবর প্রথমে বিশ্বাস করতে পারিনি। দেশের মানুষের ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হয়েছি। প্রতিযোগিতায় বিচারকদের রায়ও গুরুত্বপূর্ণ, তবে দেশের মানুষ ও ভোটই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

জিলাইভ/টিএসএন

Tags :

Jubair Pavel | Sub-Editor । GLive24.com

সর্বশেষ খবর