,

মোটরসাইকেলের জন্য মঙ্গলবার থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চালু

শিমুলিয়া ঘাটে ফেরি চালু হবে মঙ্গলবার থেকে মোটরসাইকেলের জন্য । শিমুলিয়া ‘ঘাটে ফেরি সার্ভিস শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পদ্মা ‘সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোটরসাইকেলের জন্য মঙ্গলবার থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চালু

রোববার (১৬ এপ্রিল) রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেল’ পারাপারের জন্য ১৮ এপ্রিল থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পরপর এই ফেরি সার্ভিসটি থাকবে। এছাড়া ১৮ এপ্রিল বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ঢাকার সদরঘাট (লালকুঠি) হতে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালি- হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদযাত্রা শুরু করবে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।