জিলাইভ [ GLive ] | truth alone triumphs

ঢাবির শহীদুল্লাহ হলের ফুটপাত থেকে মাদকাসক্তের মরদেহ উদ্ধার

ঢাবির শহীদুল্লাহ হলের ফুটপাত থেকে মাদকাসক্তের মরদেহ’ উদ্ধার। রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে যাত্রী ছাউনি ‘পাশে রাস্তার ফুটপাত থেকে মাদকাসক্ত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

ঢাবির শহীদুল্লাহ হলের ফুটপাত থেকে মাদকাসক্তের মরদেহ উদ্ধার

উদ্ধার করা মাসুদ (৪০) নামের অই ব্যাক্তি অচেতন অবস্থায় পড়ে ছিল। পুলিশ সংবাদ পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর মালত সকাল সাড়ে ৯ টায় সেখানে যান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর বুধবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও আশপাশের লোকজনের ধারনা সে ভবঘুরে প্রকৃতি লোক ছিল। ঐ এলাকার ঘুরাফেরা করতো এবং আশপাশের ফুটপাতে ঘুমাতো। 

তিনি বলেন, লোকটির পরিচয় আছে, তবে সে মাদকাসক্ত ছিল। তার নাম মাসুদ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। সে এ এলাকায় প্যাথেডিন ইনজেকশন নিতো। আমরা তার বাড়িতে সংবাদ দিয়েছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News