খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২২ই মার্চ ২০২৫, ৩:১৬ পিএম

লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে ছোড়া তিনটি রকেট প্রতিহত করার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন,
“আমরা লেবানন থেকে গ্যালিলি সম্প্রদায়ের ওপর হামলা হতে দিতে পারি না। লেবানন সরকার তার ভূখণ্ড থেকে চালানো এই হামলার জন্য সম্পূর্ণ দায়ী।”
তিনি জানান, ইসরাইলি সেনাবাহিনীকে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরাইলের এই হুঁশিয়ারির ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা জরুরি।
মন্তব্য