লিয়াকত হোসেন খোকা (জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৬৪) বাংলাদেশের জাতীয় আসন নং-২০৬, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ০৫ই জানুয়ারী জাতীয় -পার্টি থেকে তিনি প্রথম বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে জাতীয় -পার্টি থেকে ২য় বারের মতো তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে একাদশ জাতীয় সংসদে লিয়াকত হোসেন খোকা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
লিয়াকত হোসেন খোকা । বাংলাদেশি রাজনীতিবিদ
x
জন্ম ও শিক্ষাজীবন
জনাব লিয়াকত -হোসেন খোকার পৈতৃক আদি বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামে। শিশুকাল থেকেই তিনি পিতা-মাতার সাথে নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া কে বি সাহা রোড এলাকায় বসবাস শুরু করেন।

কর্মজীবন
লিয়াকত -হোসেন খোকা প্রায় এক দশক ধরে জনসেবায়রত এক কীর্তিমান। তিনি একজন উদ্যোক্তা হিসেবে বেসরকারি খাতে তাঁর কর্মজীবন শুরু করেন। লিয়াকত হোসেন খোকা জাতীয় -পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত।
বর্তমানে তিনি জাতীয় -পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।লিয়াকত হোসেন খোকা ২০০৮ সালে পূর্ণকালীন রাজনীতিবীদ হিসেবে আত্মপ্রকাশ করেন।২০১৪ সালের ৫ জানুয়ারি ২০৬, নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর তিনি দ্বিতীয় বারের মতো ২০৬, নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে ক্রীড়া সংগঠক ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতির হাতেখড়ি।

১৯৮২ সালে সফল রাষ্ট্রপতি নতুন বাংলাদেশের রূপকার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত নতুন বাংলা ছাত্র সমাজের মাধ্যমে জাতীয় -পার্টিতে তাঁর রাজনীতির পথ চলা শুরু। অতঃপর জাতীয় -পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন শেষে ২০০৯-২০১৩ সালে জাতীয় -পার্টির ঐতিহ্যবাহী যুব সংগঠন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, ২০১৩ হতে অদ্যাবধি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাহার স্ত্রীর নাম ডালিয়া লিয়াকত।
পারিবারিক জীবনে তিনি লাবিবা হোসাইন আদ্রিতা নামে এক কন্যা সন্তানের জনক।দশম জাতীয় সংসদে তিনি বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং একাদশতম জাতীয় সংসদে তিনি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনসেবা, দুর্যোগের ঝুঁকি হ্রাস, টেকসই উন্নয়ন এবং ২০১৫-এর পরবর্তী উন্নয়ন ও জনসেবার এজেন্ডাই মূলত লিয়াকত হোসেন খোকার সকল রাজনৈতিক প্রচেষ্টা এবং সমর্থণের মূল লক্ষ্য। নিজ নির্বাচনী এলাকাসহ সমগ্র বাংলাদেশের অবৈধ গ্যাস লাইন বৈধ করণের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য তিনি অনুরোধ জানান। তাঁর কর্মশক্তি, প্রানোচ্ছলতা নির্বাচনী এলাকার কাজের ক্ষেত্রে ভিন্নমাত্রার গতিশীলতা আনে।
আরও দেখুনঃ