,

রোহিঙ্গাদের শিগগিরই নিজ দেশে ফিরতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারে রাজনৈতিক অঙ্গনে কোনো পরিবর্তন আসুক বা না আসুক রোহিঙ্গাদের শিগগিরই নিজ দেশে ফিরে যেতে হবে।

কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের শিগগিরই নিজ দেশে ফিরতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকরা যাতে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে, সে জন্য জাতিসংঘকে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত।

 

রোহিঙ্গাদের শিগগিরই নিজ দেশে ফিরতে হবে : প্রধানমন্ত্রী

 

এ সময় তিনি ভাসানচরে ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিবকে সেখানে আরও রোহিঙ্গা স্থানান্তর করতে সহযোগিতার অনুরোধ জানান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বৈঠকে আন্তোনিও গুতেরেস উন্নয়ন, কূটনীতি ও করোনাভাইরাস মহামারি মোকাবিলায় অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্জিত সাফল্যগুলো খুবই উৎসাহজনক। শেখ হাসিনার মতো নেতৃত্বের জন্য তারা গর্বিত। তিনি করোনাভাইরাস পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছেন। একইসঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সংকট মোকাবিলা করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে গেছেন।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
Sheikh Hasina, শেখ হাসিনা

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।