রিকশাচালক‌কে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ

রিকশাচালক‌কে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ।যশোরে রুস্তম আলী (৫২) নামে রিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে ভাগনে এবং ভাগনিরা বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ায়।নিহত রুস্তম আলী শহরের রেলগেট পশ্চিমপাড়ার আফিল উদ্দিনের ছেলে। নিহতের মরদেহ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

রিকশাচালক‌কে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ

নিহতের ছেলে সাদিব হোসেন অভিযোগ করে জানায়, বাবা রুস্তম আলী হার্টের রোগী। বিকেল সাড়ে ৫টার দিকে বাসায় ছিলো। বিকালে বাবা আমার ফুফাতো ভাইদের বাড়িতে যায় জমি বিক্রয়ের পাওনা ৭০ হাজার টাকা চাইতে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ফুফাতো ভাই রাজা, ফুফাতো বোন শিউলি রানী স্মৃতি মিলে আমার বাবা‌কে মার‌ধর করে।

একপর্যায়ে তারা আমার বাবার  বুকের উপরে পাড়ায় এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে আমি খবর পেয়ে বাবাকে উদ্ধার করে য‌শোর জেনা‌রেল  হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব আল মোহাম্মদ রিজভী বলেন, রুস্তম আলীকে ফিজিক্যাল অ্যাথ হিসাবে হাসপাতালে ভর্তি করে ওয়ার্ডে পাঠাই। ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

Leave a Comment