,

রাজশাহী ও সিলেটের ভোট সিসি টিভিতে মনিটরিং করছে ইসি

রাজশাহী ও সিলেটের ভোট সিসি টিভিতে মনিটরিং করছে ইসি। এই দুই সিটির আড়াই হাজার ভোট কেন্দ্র সিসি টিভির মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণ করছে কমিশন।  বুধবার (২১ জুন) সকাল ৮ টা থেকে প্রায় আট লাখ ভোটারের দুই মহানগরীতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আগারগাঁওয়ের সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে এই দুই সিটির ভোটগ্রহণ সরাসরি মনিটরিং করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা ও মো. আলমগীর ।

 

রাজশাহী ও সিলেটের ভোট সিসি টিভিতে মনিটরিং করছে ইসি

রাজশাহী ও সিলেটের ভোট সিসি টিভিতে মনিটরিং করছে ইসি

নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, কোথাও কোনো ধরনের গোলযোগ বা অপ্রীতিকর কোনো ঘটনা কমিশনের নজরে পড়েনি।সম্প্রতি সিলেটে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, কেউ ভোট দিতে না পারলে তিনি যেন সিসি টিভি ক্যামেরায় চিৎকার করে বলেন। সে দেখে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। পুরো সময় সিসি ক্যামেরায় নজর রাখা হবে।

 

রাজশাহী ও সিলেটের ভোট সিসি টিভিতে মনিটরিং করছে ইসি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।