অগ্নিঝুঁকিতে রাজধানীর মৌচাক মার্কেট । অপর্যাপ্ত সিঁড়ি। নেই এলার্ম সিস্টেম। ছোট্ট একটি জলাধার থাকলেও তা ব্যবহার উপযোগী নয়। ফায়ার এক্সটিংগুইশার ছাড়া আগুন নেভাতে নেই অন্য কোনো ব্যবস্থা। সবমিলিয়ে রাজধানীর মৌচাক মার্কেট মারাত্নক অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ এপ্রিল) সকালে মার্কেট পরিদর্শন শেষে একথা জানায় তারা।সম্প্রতি বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীর মার্কেটগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা-ফায়ার সার্ভিস। সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থাগুলো। প্রায় প্রতিদিনই চলছে এলাকাভিত্তিক বিভিন্ন মার্কেট পরিদর্শন কার্যক্রম।
অগ্নিঝুঁকিতে রাজধানীর মৌচাক মার্কেট জানালেন ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের সময় জলাধারটি কোনো কাজেই আসবে না। মার্কেটটিতে খুঁজে পাওয়া যায়নি কোনো ফায়ার হাইডেন।জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নেই সতর্ক সংকেত ব্যবস্থাও। বারবার সতর্ক করলেও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়নি মার্কেট কতৃপক্ষ।
