রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত। রাজধানীর খিলগাঁওয়ে কায়সার আহমেদ শোভন (১৮) নামে এক কলেজছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছেন। শোভন সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার (২৩ মে) দুপুরে খিলগাঁও বিশ্বরোড ‘স্টাফ কোয়ার্টার স্কুল সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে। আহত ‘অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

 

রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

শোভনের সহপাঠী মো. সাফায়েত হোসেন কামরান জানান, তারা কয়েকজন খিলগাঁও ফ্লাইওভারের পাশ দিয়ে ফুটপাতে হেঁটে যাচ্ছিল। এমন সময় পিছন থেকে কয়েকজন শোভনের পিঠে ছুরিকাঘাত করে। তবে তারা কারা সে বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত এই শিক্ষার্থীর চিকিৎসা চলছে। তার পিঠে একাধিক ছুরিকাঘাত রয়েছে।
রাজধানীতে ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

 

Leave a Comment