,

ঘূর্ণিঝড় মোকায় ক্ষতিগ্রস্তদের যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা

ঘূর্ণিঝড় মোকায় ‘ক্ষতিগ্রস্তদের যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা। ঢাকার মার্কিন দূতাবাস বুধবার (১৭ মে) জানায়, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা হিসেবে আড়াই লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় এ অর্থ ব্যয় করা হবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জনগণ ও রোহিঙ্গাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

ঘূর্ণিঝড় মোকায় ক্ষতিগ্রস্তদের যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা

ঘূর্ণিঝড় মোকায় ক্ষতিগ্রস্তদের যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে, মার্কিন সরকার ২০০১  সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০০টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে।

গত ১৪ মে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর অতিক্রম করে মিয়ানমার ও বাংলাদেশে আঘাত হানে মোকা। এর ফলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় বসবাসরত প্রায় পাঁচ লাখ বাংলাদেশি এবং শরণার্থী শিবিরে থাকা প্রায় ১০ লাখ রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়।

 

ঘূর্ণিঝড় মোকায় ক্ষতিগ্রস্তদের যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা

 

শক্তিশালী এই ঝড়টি বাংলাদেশে জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ সৃষ্টি করে। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।