জিলাইভ [ GLive ] | truth alone triumphs

যাদের মধ্যে শিষ্টাচার নেই, তাদের কাছে সব কিছুই নাটক মনে হবে : হানিফ

যাদের মধ্যে শিষ্টাচার নেই, তাদের কাছে সব কিছুই নাটক মনে হবে : হানিফ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি যে একটি সন্ত্রাসী’ দল তা জাতির সামনে আবারও প্রমাণিত হলো। ২০১৩ সালের পর দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, রাজনৈতিক কর্মসূচির নামে মানুষ পুড়িয়ে হত্যা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছিল সেই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপি অবস্থান কর্মসূচির নামে আবারও ধ্বংসাত্মক কর্মসূচি শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তা কঠোরভাবে দমন করবে।

যাদের মধ্যে শিষ্টাচার নেই, তাদের কাছে সব কিছুই নাটক মনে হবে : হানিফ

রোববার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায় প্রসঙ্গে হানিফ বলেন, তারা জাতীয় পর্যায়ের নেতা, তারা অসুস্থ হলে হাসপাতালে দেখতে যাওয়াটা দোষের কিছু নয়, প্রশানমন্ত্রীর নির্দেশে সেখানে একটি প্রতিনিধিদল চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। 

হানিফ আরও বলেন, তবে এটাও স্মরণ রাখতে হবে বেগম খালেদা জিয়ার ছেলে কোকো রহমান যখন মারা যান তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন সমবেদনা জানাতে। কিন্তু সেখানে বিএনপি’র পক্ষ থেকে কোন সৌজন্যতা দেখায়নি এমনকি সেখানে ঢুকতে পর্যন্ত দেয়া হয়নি। যাদের মধ্যে কোন শিষ্টাচার’ নেই তাদের কাছে সব কিছুই নাটক মনে হবে।

পরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কুষ্টিয়ার সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর