মুজিব ভাই অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

মুজিব ভাই অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’ মুক্তি পেয়েছে।

মুজিব ভাই অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

আজ রাজধানীর সীমান্ত সম্ভারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সকলের কাছে কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। তাদেরকে জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভাল আর কোন মাধ্যম হতে পারে না।

নির্মাতাগণ বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে এ অ্যানিমেশন চলচ্চিত্রে সুনিপণভাবে তুলে ধরেছেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বাবা-মায়ের আদরের খোকা কিভাবে বাংলার মানুষের কাছে ‘মুজিব-ভাই’ হয়ে উঠলেন, তাঁর জীবন সংগ্রাম এবং তাঁর বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন ছাত্র হিসেবে কীভাবে তিনি একজন নেতা হয়ে উঠে জনমানুষের হৃদয়ে জায়গা করে রাজনৈতিকভাবে সফল হয়ে উঠলেন এবং বাংলাদেশের রূপকার হলেন, কীভাবে হয়ে উঠলেন সকলের মুজিব-ভাই; এসকল বিষয়বস্তু হচ্ছে এই চলচ্চিত্রটির মূল উপস্থাপন।

অ্যানিমেশন চলচ্চিত্রটি দেশের তরুণ দর্শকসহ সকল বয়সী দর্শকের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের এই সকল অধ্যায় চমৎকারভাবে উপস্থাপিত করার একটি প্রয়াস বলে তিনি উল্লেখ করেন । প্রিমিয়ার শোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা, লেখক, গল্পকার, রিসার্চার, অ্যানিমেটর, নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সকল কলাকুশলী।

Leave a Comment