প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর হবে একই ডিজাইনে: মোজাম্মেল হক

প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর হবে একই ডিজাইনে: মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘একটি দল পাকিস্তানকে এখনও ভুলতে পারছে না। কারণ তাদের অস্থি-মজ্জায় এখনও পাকিস্তান। আমাদের গৌরবের ইতিহাস কালিমালিপ্ত করার জন্য দেশিয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। একাত্তরের পরাজিত শক্তি তাদের গ্লানি ভুলতে পারেনি বলে ষড়যন্ত্র চলছে।’ শনিবার (২২ জুলাই) বিকেলে বন্দর উপজেলার সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নির্মাণাধীন স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর হবে একই ডিজাইনে: মোজাম্মেল হক

সারাদেশে স্মৃতিসৌধের আদলে ছোট আকারের স্থাপনা নির্মাণের আলোচনা চলছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনে বানানো হবে যাতে ১০০ বছর পরও মানুষ চিনতে পারে। একমাস পর একটি প্রকল্প হাতে নেয়া হবে বীরের কণ্ঠে বীরগাথা। এসব সংরক্ষণে রাখা হবে। অনেক মুক্তিযোদ্ধা এখনও অসচ্ছল। তাদের আবাসের জন্য বীর নিবাস তৈরি হচ্ছে। বধ্যভূমিগুলো সংরক্ষণ করছি।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি.এম. কুদরত-এ-খুদা প্রমুখ।

Leave a Comment