বিশ্বজুড়ে ৭১ মিলিয়ন মানুষ ঘরছাড়া

বিশ্বজুড়ে ৭১ মিলিয়ন মানুষ ঘরছাড়া । বিশ্বে ক্রমশ বেড়ে চলেছে বাস্তচ্যুত মানুষের সংখ্যা। যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনগত কারণে গত এক বছরেই কয়েক মিলিয়ন মানুষ তাদের নিজ দেশেই বাস্তচ্যুত হয়েছেন। আর এটি এরইমধ্যে সর্চ্চ রেকর্ড হিসেবে দেখা হচ্ছে বলে বৃহষ্পতিবার নরওয়ে রিফিউজি কাউন্সিল (এনআরসি) ও ইন্টারনাল ডিসপ্লেসড পিপলস (আইডিপি) এক যৌথ প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে নতুন বাস্তুচ্যুত বেড়েছে ৬০ শতাংশ। এর আগে ২০২১ সালে সংখ্যাটি ছিল ৩ কোটি ৮০ লাখ।

বিশ্বজুড়ে ৭১ মিলিয়ন মানুষ ঘরছাড়া

বিশ্বজুড়ে ৭১ মিলিয়ন মানুষ ঘরছাড়া

আইডিএম প্রধান আলেকজেন্ডার বিলাক বলেছেন, বিশ্বে ২০২২ সালে এ পর্যন্ত ৭১ দশমিক ১ মিলিয়ন মানুষ বাস্তচ্যুত হয়েছে। এই সংখ্যার মধ্যে ২০ শতাংশ রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাকিস্তানের বন্যার কারণও রয়েছে।

২০২২ সালে নতুন এই বাস্তচ্যুতের সংখ্যা ৬০ দশমিক ৯ মিলিয়ন। আর যা সকল রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে বলেও প্রতিবেদনে প্রকাশ। বিলাক বলেন, এ সংখ্যাটি  যুক্তরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চেয়ে অবশ্য বেশি।

এদিকে গত বছর নানা সংঘাতের ফলে নতুন করে এটি বেড়েছে ২৮ দশমিক ৩ মিলিয়ন। যা গত বছরেরে তুলনায় প্রায় দ্বিগুণ ও গত এক দশকের বার্ষিক গড় থেকে তিনগুণ বেশি।

গত বছর ইউক্রেনে যুদ্ধের কারণে ১ কোটি ৭০ লাখ ও পাকিস্তানে ভয়াবহ বন্যার কারণে ৮০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিল।

এছাড়া যুদ্ধ ও সংঘাতের কারণে সিরিয়া, আফ্রিকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের ১৬ দশমিক ৫ ইলিয়ন মানুষ বাস্তচ্যুতির কবলে পড়েছে। এদের মধ্যে অর্ধেকই রয়েছেন কঙ্গো ও ইথিওপিয়ার মানুষ।

জাতিসংঘের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল ৭ লাখেরও বেশি মানুষ তাদের ঘর ছেড়ে যায় জাতিগত নানা সংঘাতের ফলে। অন্যদিকে ১ লাখ ৫০ হাজার মানুষ এরইমধ্যে বাস্তচ্যুত হয়েছে।

বিলাক বলেন, স্পষ্টতই এটি একটি অস্থিতিশীল পরিস্থিতি। নতুন করে সুদানে আরো ৩ লাখেরও বেশি মানুষ এ পরিস্থিতির শিকার।

প্রতিবেদনে দেখা যায়, গত তিন কোয়ার্টের মধ্যে শুধু খাদ্য সংকটের কারণেই সিরিয়া, আফগানিস্তান, কঙ্গো, কলোম্বিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, সোমালিয়া ও সুদানের মানুষেরা ঘরছাড়া হয়েছে।

এনআরসি প্রধান জেন ইগল্যান্ড বলেন, এটি একটি প্রবল ঝড়ে রুপ নিচ্ছে। পরিস্থিতি প্রকট আকার ধারণ করায় সামাজিক বৈষম্য আরো ঘনীভূত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Comment