মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের অর্থ তলে তলে অনেক কিছু হচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের অর্থ তলে তলে অনেক ‘কিছু হচ্ছে। দিল্লিতে বাইডেনের সঙ্গে সেলফির সময়ও কিছু কিছু কথা হয়েছে। আপোষ মানে দুদেশের সম্পর্ক উন্নয়ন, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের অর্থ তলে তলে অনেক কিছু হচ্ছে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে প্রস্তুত। আর আওয়ামী লীগ শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত। তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের সম্পর্ক পরীক্ষিত। স্ট্রাটেজিক কারণে ভারতের আমাদের আর আমাদের ভারতের দরকার। এর আগে ২১ বছরে সম্পর্কের ক্ষতি হয়েছে। বড় দেশ হওয়ার কারণে ওদের ক্ষতি ছোট, আমাদের বড়।

ওবায়দুল কাদের বলেন, আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। ভারত কোনো নির্বাচনে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে? কোনো নির্বাচনে হস্তক্ষেপ করেছে? প্রশ্ন মন্ত্রীর। তাদের হস্তক্ষেপে টিকে থাকা আজগুবি কথা।

Leave a Comment