খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩০ই এপ্রিল ২০২৩, ১২:২০ পিএম

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৩০ এপ্রিল) ভোর ৫টা ১৫ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে দেয়া এক বার্তায় ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে, ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মন্তব্য