,

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আট জনের বেশি নারী ধর্ষণের শিকার

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আট জনের বেশি নারী ধর্ষণের শিকার,  ব্রাজিলে ২০২২ সালে গড়ে প্রতি ঘন্টায় আটটিরও বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এদের ৬০ শতাংশেরও বেশি ভিকটিমের বয়স ১৪ বছরের কম। বৃহস্পতিবার একটি এনজিও প্রতিবেদনে এ কথা বলা হয়।

 

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আট জনের বেশি নারী ধর্ষণের শিকার

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আট জনের বেশি নারী ধর্ষণের শিকার

ব্রাজিলিয়ান ফোরাম অফ পাবলিক সিকিউরিটি (এফবিএসপি) বলেছে, গত বছর প্রায় ২০ কোটি মানুষের দেশে ৭৪,৯৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে,  যা ২০২১ থেকে ৮ দশমিক ২ শতাংশ বেশি।

পুলিশ রেজিস্টার এবং অন্যান্য সরকারী নথি থেকে গৃহীত তথ্যানুসারে, ১০ শতাংশেরও বেশি শিকার চার বছরের কম বয়সী ছিল। ধর্ষণের প্রায় ৭০ শতাংশই হয়েছে নির্যাতিতার বাড়িতে।

এফবিএসপি সমন্বয়ক জুলিয়ানা মার্টিনস বলেন, ‘কভিড-১৯ মহামারি চলাকালীন, স্কুলগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং ক্ষতিগ্রস্তরা তাদের আক্রমণকারীদের কাছাকাছি ছিল। স্কুলগুলো পুনরায় খোলার সাথে সাথে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

 

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আট জনের বেশি নারী ধর্ষণের শিকার

 

তিনি এএফপি’কে বলেন, ‘বিপুল সংখ্যক ধর্ষণের খবর পাওয়া যায় না, তাই এই সংখ্যা ধর্ষণের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে। এনজিওটি বলেছে, ২০২২ সালে ১,৪৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে, যা ২০২১ সাল থেকে ৬.১ শতাংশ বৃদ্ধি এবং স্বামী-স্ত্রীর সহিংসতার ২৪৫,৭১৩ টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ২.৯ শতাংশ বেশি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।