,

বিয়েবাড়িতে বৌদির সঙ্গে নাচায় প্রাণ গেল দুই দেবরের

বিয়েবাড়িতে বৌদির সঙ্গে নাচায় প্রাণ গেল দুই দেবরের। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন গৃহবধূ। স্বামীর দুই ছোট ভাই এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গানের তালে নাচছিলেন তিনি। কিন্তু বিষয়টা একেবারেই পছন্দ হয়নি স্বামীর।

স্ত্রীকে নিজের ভাইদের সঙ্গে নাচতে দেখে ধারাল’ অস্ত্র নিয়ে তেড়ে যান স্বামী। এ সময় বাধা দিতে গেলে ছোট দুই ভাইয়ের ওপর আক্রমণ করেন তিনি। ‘বৌদির সঙ্গে নাচছিস কেন’ বলেই তাদেরকে কুপিয়ে জখম করেন। এতে প্রাণ যায় দুই দেবরের।

বিয়েবাড়িতে বৌদির সঙ্গে নাচায় প্রাণ গেল দুই দেবরের

এ সময় সামনে পেয়ে শ্যালক এবং বড় ভাইকেও ধারাল ‘অস্ত্রের কোপ মারেন ওই স্বামী। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়েবাড়িতে বৌদির সঙ্গে নাচায় প্রাণ গেল দুই দেবরের

 

বিয়ের আনন্দ নিমেশে বদলে যায় বিষাদে। নৃশংস এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের ছত্তীসগঢ়ের কবীরধাম এলাকায়। অভিযুক্তের নাম তিন্‌হা বেগা। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশের সুপারিনটেন্ডেন্ট লালুমেন্দ সিংহ জানিয়েছেন, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কেন যুবক এ ঘটনা ঘটালেন, ভাইদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে আগে থেকেই শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

সন্তানের সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।