,

বরগুনাতে ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

বরগুনার বেতাগীতে বুধবার সন্ধ্যার পর ছাত্রলীগের কিছু কর্মী বাসের টায়ার জ্বালিয়ে বেতাগী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করেছে। তারা স্লোগান দিতে দিতে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেতাগী থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘তারা দ্রুত পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

অবরোধ চলাকালে সাধারণ মানুষ ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পুলিশের হস্তক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক হয়, তবে এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।