খালেদা জিয়ার ‘বিদেশে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী । বিএনপি চেয়ারপারসনকে স্থায়ী জামিন দেওয়ার আবেদন জানিয়েছে তার পরিবার। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার অনুমতির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনিভাবে তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ ‘নেই। শুক্রবার সকালে আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারাগারে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করা নিয়ে আইনমন্ত্রী বলেছেন, আমি এখন পর্যন্ত জানি না যে, উনি কোনো অপরাধ করেছেন কিনা। কেন উনাকে জেলে যেতে হবে, তবে উনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে জেলে যেতে হবে।
এর আগে সকাল সোয়া ১০টায় তিনি আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর তিনি সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা কসবা উপজেলায় যান।