জিলাইভ [ GLive ] | truth alone triumphs

বাজার সিন্ডিকেট কতো শক্তিশালী আমি দেখবো: প্রধানমন্ত্রী

বাজার সিন্ডিকেট কতো শক্তিশালী আমি দেখবো: প্রধানমন্ত্রী। বাণিজ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বলেন, বাজারের সিন্ডিকেটে নাকি হাত দেওয়া যায় না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্যমন্ত্রী এ কথা বললে আমি তাকে ধরবো। জিজ্ঞেস করবো। সিন্ডিকেট কতো শক্তিশালী, আমি জানি না। তবে বিষয়টা আমি দেখবো। 

বাজার সিন্ডিকেট কতো শক্তিশালী আমি দেখবো: প্রধানমন্ত্রী

বাজার সিন্ডিকেট কতো শক্তিশালী আমি দেখবো: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আমাদের দেশে কয়েকটা হাউস খাদ্যপণ্যের ‘বাজার নিয়ন্ত্রণ করে। কোনো পণ্যের সংকট হলে বা দাম বাড়লে আমরা আমদানি করে পরিস্থিতি সামাল দেই।  কাজেই সিন্ডিকেট ভাঙা যাবে না, তা তো নয়। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা বার বার আমাদের পতিত জমি কাজে লাগানোর কথা বলছি। নিজের প্রয়োজনের জিনিস নিজে উৎপাদন করলে সিন্ডিকেট এমনিতেই ভেঙে যাবে। আর সব কিছুরই বিকল্প আছে। যেমন কাঁচা মরিচ শুকিয়ে সংরক্ষণ করলে পরে কাজে লাগানো যায়। ডিম যখন সহজপ্রাপ্য হবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। এভাবে বিকল্প পথ বের করে ফেললে সিন্ডিকেট আপনাআপনি ভেঙে যাবে। 

 

বাজার সিন্ডিকেট কতো শক্তিশালী আমি দেখবো: প্রধানমন্ত্রী

 

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News