খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৭ই এপ্রিল ২০২৩, ১:৫৭ পিএম

সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জানায়, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে দূতাবাসের হটলাইন নম্বরে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ হয়েছে। হটলাইন নম্বরগুলো হলো- ১. একরামুল হক, থার্ড সেক্রেটারি + ২৩৪৯০৯৭৫৫১৭৯০ (হোয়াটসঅ্যাপ)। ২. জাহাঙ্গীর আলম, অ্যাডমিনেস্ট্রেটিভ অফিসার, ০১৭৩৭১২৫৩৪৯ (হোয়াটসঅ্যাপ)।
গত ২৬ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবনে গুলির ঘটনা ঘটে। এ সময় খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়ে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলি পড়ে।

এদিকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে কীভাবে, কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন।
সবাইকে দূতাবাসের ‘নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ, সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত চার শতাধিক লোক প্রাণ হারিয়েছেন।
মন্তব্য