জিলাইভ [ GLive ] | truth alone triumphs

প্রবাসীরা বৈধ চ্যানেলে পাঠালো ২১ হাজার ৫’শ কোটি টাকা

Table of Contents

মার্চ মাসে রেকর্ড পরিমান রেমিট্যান্স আসলো দেশে

প্রবাসীরা বৈধ চ্যানেলে পাঠালো ২১ হাজার ৫’শ কোটি টাকা

জিলাইভ২৪.কম রিপোর্ট

সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমানে একক মাসে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। বাংলাদেশী টাকায় (প্রতি ডলার ১০৭ টাকা হিসেবে) এর পরিমান ২১ হাজার ৫’শ ৯০ কোটি টাকা প্রায়। ডলারের হিসেবে এর পরিমান ২.১৮ বিলিয়ন এর কাছাকাছি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ হিসেব পাওয়া গেছে।

এর আগে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসে। এরপর টানা ৬ মাস কেটে গেলেও দুই বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাতে পারেনি রেমিট্যান্স। অবশেষে অর্থবছরের নবম মাসে এসে আবারও ঘুরে দাঁড়ালো রেমিট্যান্স। ছাড়ালো জুলাই আগস্টের রেকর্ড।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ মাসে প্রতিদিন গড়ে দেশে আসা রেমিট্যান্স এর পরিমান ৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৬৯৬ কোটি টাকা।

বৈধপথে রেমিট্যান্স পাঠানো উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের দেয়া ২.৫ শতাংশ হারে প্রনোদনায় ঈদকে সামনে রেখে এ রেকর্ড পরিমান প্রবাসী আয় দেশে এসেছে বলে মন্তব্য করেছেন মূখপত্র মো. মেজবাউল হক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ মাসে আসা রেমিট্যান্স এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৪৬ লাখ ডলার বা ২৫১০ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৫০ লাখ ডলার বা ৪৮২ কোটি টাকা ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৩ কোটি ১৫ লাখ ডলার বা ১৮ হাজার ৫২৭ কোটি টাকা। এর বাইরে দেশে থাকা বিভিন্ন বিদেশি ব্যাংকের শাখায় এসেছে অবশিষ্ট টাকা।

Tags :

বিশেষ সংবাদদাতা জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News