,

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী সদর হাসপাতালে ১৫ বছর বয়সী এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।শনিবার (১০ জুন) সকালে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার নানি রাজু শেখকে (৩৫) অভিযুক্ত করে রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ করেন।এ ঘটনায় রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযুক্ত রাজু শেখকে আটক করেছে। আটক রাজু রাজবাড়ী জেলা শহরের সজ্জন-কান্দা এলাকার শওকত শেখের ছেলে।

 

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

 

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কিশোরী বাক ও ‘বুদ্ধিপ্রতিবন্ধী। ১০-১২ দিন আগে সে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এক সপ্তাহ আগে পাশের এলাকার এক সংরক্ষিত মহিলা মেম্বার তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। ওই সময় বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে রাস্তায় দেখতে পেয়ে হাসপাতালে তার কাছে নিয়ে রাখেন।

রাতে সে তার কাছে ঘুমিয়ে পড়ে। ১০ জুন মধ্যরাতে রাজু ওই কিশোরীকে কৌশলে হাসপাতালের মেডিসিন বিভাগের তৃতীয় তলার ছাদে ওঠার সিঁড়ির মধ্যে নিয়ে ধর্ষণ করে।

 

কলেজছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ

 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।