জিলাইভ [ GLive ] | truth alone triumphs

হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা নেতানিয়াহুর

হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা নেতানিয়াহুর।গত বুধবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের সব সদস্যের মৃত্যু নিশ্চিত করবে ইসরায়েল। 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি হুঁশিয়ারি জানানোর পাশাপাশি নেতানিয়াহু সংগঠনটির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ইসরায়েলের সংবাদমাধ্যমে নেতানিয়াহুর এ বিবৃতি প্রচার করা হয়েছে।

হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা নেতানিয়াহুর

৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার পর ফিলিস্তিনি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। এরপর এই প্রথম হামাসকে ‘পুরোপুরি নির্মূল’ করার একথা ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী।

হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা নেতানিয়াহুর

বিবৃতিতে নেতানিয়াহু আরও দাবি করেন, ‘হামাস হলো দায়েশের (জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট) মতো। আমরা হামাসকে ধ্বংস করে ফেলব। যেমন করে বিশ্ব দায়েশকে ধ্বংস করে দিয়েছে।’

৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের মতো রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি। ভেদ করে ইসরায়েলের সুরক্ষাবলয়। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা আক্রমণ করে গাজা উপত্যকায়।

হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা নেতানিয়াহুর

 

এরপর থেকে ফিলিস্তিনে মুহুর্মুহু বোমা পড়ছে। ইসরায়েলি বিমান হামলায় গাজায় অসংখ্য ভবন ধসে পড়েছে। দেখা দিয়েছে খাবারের চরম সংকট। অনেক জায়গায় নেই বিদ্যুৎ। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। গাজায় নিহত হয়েছেন অন্তত ১২০০ এবং আহত হয়েছে ৫৬০০। প্রতি মুহুর্তে বাড়ছে হতাহতের সংখ্যা।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়ো

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর