,

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিনের আচরণ এখন আর স্বাভাবিক নয়, বরং তিনি পুরোপুরি ‘পাগল’ হয়ে গেছেন।

ওয়াশিংটন থেকে সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রেক্ষিতে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “পুতিন সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা। কোনো সুস্থ মানুষ এমন করতে পারে না। আমার ধারণা, সে এখন একটা বদ্ধ পাগল।”

গত শনিবার ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলার পর রবিবার ট্রাম্প এ প্রতিক্রিয়া দেন। ট্রাম্প সতর্ক করে বলেন, মস্কো যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করে, তাহলে সেটি রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সম্পর্ক একসময় ভালো ছিল। কিন্তু এখন তার আচরণ দেখে মনে হচ্ছে, তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন। অকারণে মানুষ হত্যা করছেন। শুধু সেনা নয়, ইউক্রেনের শহরগুলোতেও নির্বিচারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছেন।”

ট্রাম্প আরও বলেন, “আমি আগে থেকেই বলেছিলাম, পুতিন শুধু ইউক্রেনের একটি অংশ নয়, পুরো দেশটাই চাই। এবং এখন হয়তো সেটাই সত্যি হতে চলেছে। তবে তিনি যদি সেটি করেন, রাশিয়া নিজের পতনের দিকে এগোবে।”

সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, শনিবার সন্ধ্যা থেকে এক রাতেই ইউক্রেনে রাশিয়া রেকর্ড ৩৬৭টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, এই হামলা চলমান যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা। এতে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।