পাসপোর্ট জমা না ‘রেখে ভারতীয় ভিসার আবেদন করা যাবে । সম্প্রতি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বাংলাদেশ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশ-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।ঘোষণায় তারা জানায়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা ‘আবেদন কেন্দ্র) ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে।

পাসপোর্ট জমা না রেখে ভারতীয় ভিসার আবেদন করা যাবে
ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।
তারা আরও জানান, ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

এই কার্যক্রম ১১ জুলাই থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।