জিলাইভ [ GLive ] | truth alone triumphs

প্রতি লিটারে পাঁচ টাকা কমলো সয়াবিন তেলের দাম

Table of Contents

প্রতি লিটারে পাঁচ টাকা কমলো সয়াবিন’ তেলের দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে।খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম ১৫৯ টাকা। ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

প্রতি লিটারে পাঁচ টাকা কমলো সয়াবিন তেলের দাম

প্রতি লিটারে পাঁচ টাকা কমলো সয়াবিন তেলের দাম

রোববার (১৩ আগস্ট) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারণ করা এই দাম সোমবার (১৪ আগস্ট) থেকে কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করল। 

 

প্রতি লিটারে পাঁচ টাকা কমলো সয়াবিন তেলের দাম

 

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News