খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৪ই আগস্ট ২০১৭, ৯:১৩ পিএম
পর্নো দেখলে পরিচয় ফাঁস ,বর্তমান যুগে ইন্টারনেটের সুবিধায় সবকিছু এখন হাতের মুঠোয়। যেকোন কেউই চাইলেই ব্রাউজ করে দেখতে পারবে পর্নো ছবি / ভিডিও। তারা প’র্নো দেখেছে সেই বিষয়টি যাতে কেউ বুঝতে না পারে, তাই দেখা শেষে ‘ব্রাউজিং হিস্ট্রি’ বা সে কোথায় কোথায় ব্রাউজ করে গিয়েছে তার ইতিহাস মুছে দিয়ে নিশ্চিন্ত হন নেকে। তবে জানেন কি ? পর্নো ছবি দেখার আগে প’র্নো ওয়েবসাইটে প্রবেশ করতেই আপনাকে চিনে রেখেছে ওই সাইট! এরপরে তাই আপনার কম্পিউটার বা মোবাইল থেকে হিস্ট্রি মুছে ফেললেও ওই সাইটের নজরদারিতে থেকে যাবেন আপনি। চাইলেই তারা যেকোনো দিন আপনার তথ্য যে কোন কোথাও প্রকাশ করে দিতে পারে।
সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকলসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে এ–সংক্রান্ত ডিজিটাল ইকোনমি অ্যাক্ট পার্লামেন্টে পাস হয়েছে। দেশটির ডিজিটাল ইকোনমি মন্ত্রী ম্যাট হ্যানককের তত্ত্বাবধানে ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্ল্যাসিফিকেশন নামের একটি নিয়ন্ত্রণ সংস্থা কিছু কিছু পর্নো সাইট ব্লক করতে সক্ষম হয়েছে। এ ছাড়া ১৮ বছরের নিচের কাউকে প’র্নো দেখতে অনলাইনে বাধা দেওয়া হচ্ছে। আর নতুন ওই নিয়ম বাধ্যতামূলকভাবে জারি হবে আগামী বছরের এপ্রিল থেকে।
প্রতিবেদনে বলা হয়, নতুন এই নিয়মকে দেশটির ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন (এনএসপিসিসি) স্বাগত জানিয়েছে। সংগঠনটি দাবি করে আসছিল, প’র্নো ছবি কোমলমতি তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।
সেই প্রতিবেদনে বলা হয় , যুক্তরাজ্য সরকার ওয়েবসাইটে প’র্নো ছবি দেখা ব্যক্তির তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক করতে যাচ্ছে। অনলাইন প’র্নোগ্রাফি ব্যবহারের জন্য দেশটির সরকার বয়স যাচাইয়ের পদক্ষেপও হাতে নিয়েছে। এর অর্থ হলো বয়স যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে নিজের মোবাইল ফোন ও পাসপোর্টের বিবরণ জানাতে হবে। মোবাইল ফোন ও পাসপোর্টের বিবরণের সঙ্গে বয়স মিলে গেলেই অনলাইনে প’র্নো ছবি দেখতে পারবেন ওই ব্যবহারকারী। আর এতে করেই ব্যবহারকারী সব তথ্য থেকে যাবে ওই ওয়েবসাইট কর্তৃপক্ষ ও সরকারে কাছে। এর আগে ক্রেডিট কার্ডের তথ্য দেওয়ার মাধ্যমে অনলাইনে বয়স যাচাই করা হতো। কিন্তু কিশোর-তরুণেরা বড়দের বা অন্য সদস্যের ক্রেডিট কার্ড ব্যবহার করে প’র্নো দেখে। এ বিষয়টি রোধ করতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।
তবে, এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, পর্নো সাইটে বয়স যাচাইয়ের জন্য ব্যবহারকারীকে নিজের মোবাইল ফোন ও পাসপোর্টের বিবরণ জানাতে হবে—এটা ভালো। কিন্তু একই সঙ্গে ব্যবহারকারীর যাবতীয় তথ্য থেকে যাচ্ছে ওই ওয়েবসাইটের ডেটাবেসে। কোনো কারণে হ্যাকাররা ওই তথ্য চুরি করলে ব্যবহারকারীদের সমূহ বিপদ হতে পারে। এ ছাড়া হ্যাকাররা বা ওয়েবসাইট কর্তৃপক্ষ চাইলেই ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি প্রকাশ করে দিতে পারে; যা ব্যবহারকারীদের জন্য খুবই লজ্জাজনক ও সম্মানহানির ঘটনা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য