জিলাইভ [ GLive ] | truth alone triumphs

এসএসসি ও সমমান পরীক্ষার মালামাল নিরাপদ স্থানে রাখার নির্দেশ

এসএসসি ও সমমান পরীক্ষার মালামাল নিরাপদ স্থানে রাখার নির্দেশ। এসএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য পরীক্ষা সক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এসএসসি ও সমমান পরীক্ষার মালামাল নিরাপদ স্থানে রাখার নির্দেশ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় ‘কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশে বলা হয়, ইতোমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ২-১ দিনের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে প্রবল বেগে অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদফতরসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সতর্কতামূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে।

এসএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় বোর্ডগুলোকেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ লক্ষ্যে ট্রেজারি, থানা ও পরীক্ষা কেন্দ্রে রক্ষিত পরীক্ষা সংক্রান্ত সকল গোপনীয় মালামাল নিরাপদ ও সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার জন্য স্ব স্ব বোর্ডের নির্দেশনা প্রদান করা একান্ত প্রয়োজন।
Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর