আগামী সপ্তাহে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলবে পদ্মায়

পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলবে পদ্মায় । পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন স্থাপন করছে। এই রুটে যুক্ত হচ্ছে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলা। ২০২৪ সালের জুন নাগাদ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আর চলতি জুনের মধ্যেই পদ্মা সেতুতে রেলচলাচল শুরু করা যাবে, জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী আফজাল হোসেন।

প্রকল্পে ব্যয় হচ্ছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ২১ হাজার ৩৬ কোটি ৭০ লাখ টাকা ঋণ হিসেবে দিয়েছে। চীন সরকার মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আগামী সপ্তাহে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলবে পদ্মায়

 

আগামী সপ্তাহে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলবে পদ্মায়

মূল সেতুতে পাথরবিহীন রেলপথ বসানোর কাজ প্রায় শেষ।  প্রকল্প পরিচালক বলেন, আমরা ইতোমধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথের ৯৯ শতাংশ কাজ শেষ করেছি। আমরা আশা করছি আগামী সপ্তাহে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে।

তিনি জানান, এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের পদ্মা সেতু সংযোগ রেলপথে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রকৌশলী আফজাল বলেন, মূল সেতুতে রেল বসানোর পাশাপাশি ঢাকা থেকে মাওয়া এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ বসানোর কাজও দ্রুতগতিতে এগুচ্ছে। নির্ধারিত সময়েই ঢাকা-যশোর সরাসরি রেলযোগাযোগ চালু করা যাবে বলে আমরা আশা করছি।

 

আগামী সপ্তাহে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলবে পদ্মায়

 

এই প্রকল্পটির মাধ্যমে ঢাকা-যশোর-খুলনার মধ্যে ২১২.০৫ কিলোমিটার সংক্ষিপ্ত রুট এবং বিকল্প রেলপথ সংযোগ স্থাপন করা হবে।

আরও দেখুনঃ

Leave a Comment