ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা: রিজভী

ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা: রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ওবায়দুল কাদেরের নির্দেশেই সাইন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির পদযাত্রায় পুলিশ এই হামলা চালিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আওয়ামী লীগ এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে উদ্ভুত পরিস্থিতির দায় ওবায়দুল কাদের এবং সরকারকেই নিতে হবে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।রিজভী বলেন, গণআন্দোলনে ভীত হয়ে আওয়ামী লীগ খেই হারিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার চক্রান্তে ঝাঁপিয়ে পড়েছে। চারিদিকে বিদায় ঘণ্টায বাজায় তারা মরণকামড় দিতে শুরু করেছে। যতই দিন যাচ্ছে ততই ভোট ডাকাত সরকারের হিংস্রতা প্রকট হচ্ছে।

ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা: রিজভী

তিনি বলেন, মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওবায়দুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে বলেছেন, বিএনপিকে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করে দিতে হবে। দুই দিন আগেও তিনি বলেছিলেন, এখন থেকে শান্তি সমাবেশ নয়, সারাদেশে বিএনপিকে প্রতিরোধ করতে হবে। বিএনপির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে।
ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা: রিজভী

ওবায়দুল কাদেরসহ তাদের শীর্ষস্থানীয় নেতাদের এ হুংকারের পর বিএনপির ওপর হামলা-মামলা-আটকের অভিযানে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ, র‌্যাব ও সোয়াত বাহিনী।বিএনপির এই মুখপাত্র বলেন, ঢাকার বিশেষ জজ আদালতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এটি সরকারের একটি অশুভ পরিকল্পনা। এই মামলাতে আসামি ছিলেন শেখ হাসিনাও। রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে আওয়ামী প্রধান এই মামলা থেকে নিজের নাম বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশনেত্রী বেগম জিয়ার বিচারকার্য চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, পুলিশ ভাইদের বলবো অগণতান্ত্রিক সরকারের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিবেন না। এই সরকারই শেষ সরকার নয়। জনগণের সরকার অচিরেই প্রতিষ্ঠিত হবে। এ সরকারের পতন হবে খুবই শোচনীয়ভাবে। অতি বাড়াবাড়ি যারা করবে তাদেরকে উপযুক্ত পরিণতি ভোগ করতে হবে।
গত ১৯ মে থেকে জনসমাবেশকে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে বিএনপির পাঁচ সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করে ১৪৮ মামলা এবং সাড়ে ৬০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান রিজভী।

 

আওয়ামী লীগ নেতারা গিরগিটির মতো রং বদলায়: রিজভী

 

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আজাদ, আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

Leave a Comment